কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ১০ জুন দুপুরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা হেলাল হোসেন এর পরিচালনায় মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাঃ সাইদুল হক। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৮২ লাখ ২০ হাজার ৮শত ৮৮ টাকা, মোট ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৮২ লাখ ১০ হাজার ২ শত ৩৮ টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ১০ হাজার ৬ শত ৫০ টাকা। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইউপি সদস্য আমেনা বেগম, মমতাজ খাতুন, জহির রায়হান, কামরুল ইসলাম, মুত্তাহিরুল হক, মেহেদী হাসান সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
-
কেশবপুর (যশোর) প্রতিনিধি - আপডেট সময় ০৪:২৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- 139
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























