ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ। দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই তার কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পেলেন তিনি। মঙ্গলবার সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের হলরুমে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেস্টটি তুলে দেন। জানাগেছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আলোচিত বিভিন্ন অপরাধের রহস্য উদঘাটন, গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তি এবং সামগ্রিক অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা ও দক্ষতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই পেশাদারিত্বের এমন নজির স্থাপন করায় স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগে তার কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এই অর্জন তার ভবিষ্যৎ কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে বলে আশা করছেন সহকর্মীরা। এ সময় জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরাও উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, নগরকান্দা সার্কেলের দায়িত্ব গ্রহণের পর থেকেই এএসপি মুহম্মদ আল ফাহাদ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আলোচিত অপরাধের রহস্য উদঘাটন, গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট দ্রুত নিষ্পত্তি এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে, যা জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়তা করেছে। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই এ ধরনের স্বীকৃতি অর্জন করায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার পেশাদার নেতৃত্ব, কর্মদক্ষতা ও জনবান্ধব মনোভাব নগরকান্দা সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করবে এবং অপরাধ দমনে পুলিশের কার্যক্রমকে অধিক গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে। সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ বলেন, এই অর্জন শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়; এটি নগরকান্দা সার্কেলের প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রম, নিষ্ঠা ও দায়িত্ববোধের ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের আস্থা অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও আমরা আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবায় কাজ করে যাব। তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। তাই পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। জেলা পুলিশের এই স্বীকৃতি শুধু একজন কর্মকর্তার সাফল্যের স্বীকৃতি নয়; বরং দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও জনমুখী পুলিশিং ব্যবস্থাকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সচেতন মহল। তাদের মতে, এ ধরনের সম্মাননা পুলিশ সদস্যদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং জনসেবামূলক কর্মকা-ে আরও বেশি উৎসাহ জোগাবে। নগরকান্দা সার্কেলের জন্য এ অর্জন নিঃসন্দেহে গৌরবের। একই সঙ্গে এটি ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর ও জনবান্ধব ভূমিকা পালনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। এ প্রসঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসুল সামদানী আজাদ বলেন, স্যারের সাথে কাজ করে এলাকার আইনশৃঙ্খলার উন্নতি করতে সক্ষম হচ্ছি।
সংবাদ শিরোনাম
নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত
-
বিলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি - আপডেট সময় ০৪:৩১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- 140
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























