ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোপালগঞ্জের মুকসুদপুরে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” এর উদ্বোধন করেছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে, উপজেলার দক্ষিণ জলিরপাড়ে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় দক্ষিণ জলিরপাড় হতে গজারিয়া রাস্তায় ৩০০ টি তালের চারা, ১০০ টি সোনালীর চারা, ১০০ টি নিমের চারা রোপন করা হয়। এছাড়াও উপজেলার ১৬টি ইউনিয়নে এ বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাকিবুল হাসান শুভ, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা রানী মন্ডল, কলিগ্রাম বঙ্গরতœ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সমীর শাখারী, জলিরপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজগার মিয়া প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছিল। তারই ধারাবাহিকতায়, গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের দিক নির্দেশনায়, পরিবেশ রক্ষা ও সবুজায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের উপজেলার ১৬টি ইউনিয়নেই গাছের চারা রোপন কার্যক্রম চলমান আছে। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ২০০টি চারা রোপন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় ০৫:০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬