সাভারের আমিনবাজার এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি হাইয়েস মাইক্রোবাসও জব্দ করা হয়। শনিবার (১৩ জুন) দুপুরে সাভার বাস স্ট্যান্ড এলাকায় ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এ তথ্য জানান। এর আগে, ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে ডিবি পুলিশের একটি চৌকস টিম হাইয়েস মাইক্রোবাস গাড়ি তল্লাশী করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে। এসময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। জব্দ করা মাইক্রোবাসটির (ঢাকা মেট্রো-চ ১৪-১০২৪) আনুমানিক মূল্য ২২ লাখ টাকা এবং উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। গ্রেপ্তাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দরুইন গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে রাজিব মিয়া ওরফে রাজু(২৩), কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের নাসির মিয়ার ছেলে রাকিব মিয়া(২২) ও জেঠুয়ামুড়া গ্রামের জালাল মিয়ার ছেলে জুয়েল মিয়া(৩২)। গ্রেপ্তারদের মধ্যে আসামি রাজিব মিয়া ওরফে রাজুর বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ পাঁচটি এবং আসামি জুয়েল মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
সংবাদ শিরোনাম
সাভারে ডিবির জালে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী ধরা
-
রওশন আলম সাভার - আপডেট সময় ০৬:১৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- 149
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























