গলাচিপা উপজেলার ৩নং সদর ইউনিয়নের সমুদ্রগামী ১২ শত ১০টি মৎস্যজীবি পরিবারকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোমবার ১৫ জুন ২০২৬ সকাল ৯ ঘটিকায় মৎস্য চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ও সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু সহ ইউপি সচিব মোঃ মজিবর রহমান সহ প্রত্যেক ওয়ার্ডের তালিকা করণ বাছাই কমিটি প্রতিনিধি, বিএনপি, মৎস্যজীবী দল, গণ-অধিকার পরিষদের প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রত্যেক জেলে পরিবার ৭৭ কেজি ৩ শত ৩০ গ্রাম চাল বরাদ্ধ পায়। চাল বিতরণে কোন প্রকার অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। জেলেরা তাদের বরাদ্ধকত পূর্বের চাল একত্রে পাওয়ায় সন্তোষ প্রকাশ করে। উল্লেখ্য যে, বর্তমান সরকারের নির্দেশনা মোতাবেক ভূয়া জেলেদের নাম তালিকাভুক্ত না হওয়ায় এলাকার জনসাধারণ সন্তোষ প্রকাশ করেন।
সংবাদ শিরোনাম
গলাচিপায় সমুদ্রগামী জেলেদের মাঝে বিনামূল্যে বরাদ্ধকৃত চাল বিতরণ
-
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি - আপডেট সময় ০৪:০০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- 164
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























