ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

রায়পুরায় ৭০ কৃষকের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’

নরসিংদীর রায়পুরায় আধুনিক ও টেকসই কৃষির প্রসারে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৭০ জন নির্বাচিত প্রান্তিক ও বাণিজ্যিক চাষি অংশ নেন। এতে উপজেলার কৃষি উন্নয়ন, ফসলের উৎপাদন বৃদ্ধি, আধুনিক ও টেকসই প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু সহনশীল চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো ইমতিয়াজ আলম , রায়পুরা উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো কামরুল ইসলাম রায়পুরা উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক ফোরামের সভাপতি হারুনুর রশিদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল হক প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের মাঠ কর্মকর্তা। কংগ্রেসের শেষ অংশে অংশ নেওয়া ৭০ জন কৃষক মাঠ পর্যায়ে চাষাবাদের বিভিন্ন অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা সরাসরি তুলে ধরেন। কর্মকর্তারা কৃষকদের সমস্যার তাৎক্ষণিক সমাধান ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আধুনিক কারিগরি সহায়তার আশ্বাস দেন। কৃষকেরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশবান্ধব উপায়ে উচ্চ ফলনশীল চাষাবাদ চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

রায়পুরায় ৭০ কৃষকের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’

আপডেট সময় ০৩:৪৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬