শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা”-বাংলাদেশ পুলিশের এই মূলমন্ত্রকে ধারণ করে সপ্তাহব্যাপী পরিচালিত বিশেষ অভিযানের সাফল্যের চিত্র তুলে ধরেছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। গতকাল মঙ্গলবার সকালে কেরাণীগঞ্জ মডেল থানার বন্ধন হলরুমে আয়োজিত অভিযান সংক্রান্ত এক ব্র্রিফিংয়ে তিনি বলেন, রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে ঢাকা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় গত ৮ জুন থেকে ১৪ জুন ২০২৬ পর্যন্ত ঢাকা জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার এবং নাশকতাকারীদের গ্রেপ্তারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কেরাণীগঞ্জ মডেল থানা, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা, নবাবগঞ্জ থানা, দোহার থানা এবং ডিবি দক্ষিণ এ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত অপরাধীদের মধ্যে রয়েছে ডাকাত ২৫ জন, চোর ৩৫ জন ছিনতাইকারী ১৯ জন এছাড়াও মাদক সংক্রান্ত অপরাধে মোট ১৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখযোগ্য ঘটনা হিসেবে, গত ৮ জুন রাজেন্দ্রপুর এলাকার কুখ্যাত ডাকাত সনি ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সনির নেতৃত্বে ৮-৯ সদস্যের একটি ডাকাত দল রাজেন্দ্রপুর, ওয়াসা পানি শোধনাগার ও প্রিয়াঙ্গন এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে চলাচলকারী সিএনজি, মোটরসাইকেল ও অটোরিকশায় অতর্কিত হামলা চালিয়ে ছিনতাই ও ডাকাতি করত। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এসময় ব্র্রিফিংয়ে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার দক্ষিনের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস ও ট্রাফিক) মো তরিকুল ইসলাম, কেরাণীগঞ্জ সার্কেল মো.জামিলুল হক, কেরাণীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম, ঢাকা জেলা দক্ষিন ডিবির ওসি শফিকুল ইসলাম সুমন, ঢাকা দক্ষিণের টিএই মো.শহিদুল আলম প্রমূখ।
সংবাদ শিরোনাম
সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে ঢাকা জেলা পুলিশের সাফল্য
-
শামীম আহম্মেদ (কেরাণীগঞ্জ) ঢাকা - আপডেট সময় ০৩:৫৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- 108
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























