সাভারে ১৫ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ। গ্রেপ্তার ব্যক্তির নাম গোলাম রব্বানী(৪০)। তিনি সাভারের তেঁতুলঝোড়া এলাকার একটি মাদ্রাসার অধ্যক্ষ। পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, একাধিকবার বলাৎকারের অভিযোগ এনে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন ১৫ বছর বয়সী ওই মাদ্রাসা শিক্ষার্থীর বাবা। পরে রাতেই পুলিশ মাদ্রাসার অধ্যক্ষ গোলাম রব্বানীকে গ্রেপ্তার করে এবং বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার
-
রওশন আলম সাভার - আপডেট সময় ০৩:৫৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- 178
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























