সারা দেশের ন্যায় কেরাণীগঞ্জেও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঢাকা-৩ আসনের তেঘরিয়া ইউনিয়নে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে কেরাণীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসু ভিপি আলহাজ আমান উল্লাহ আমান।
“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দেশের ২০টি স্থানে একযোগে ১০ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান (অমি), কেরাণীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে ঢাকা-৩ আসনের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জে গয়েশ্বর ও আমানের উপস্থিতিতে ফ্যামিলি কার্ড বিতরণ
-
শামীম আহম্মেদ (কেরাণীগঞ্জ) ঢাকা - আপডেট সময় ০৩:৫৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- 114
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























