ভোলার দৌলতখানে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশালের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টি ও সততাচর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শ. ম. ফারুক, প্রভাষক আব্দুল খালেক, ভোলা ওবায়দুল হক কলেজের অধ্যাপক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কামরুল আহসান হিরন, একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, দৌলতখান মহিলা কলেজের প্রভাষক নাজিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুল কাদের উজ্জ্বল চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি জাকির আলম, দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল খায়েরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
বিতর্ক প্রতিযোগিতায় দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়, দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তথ্যনির্ভর যুক্তি, বিশ্লেষণধর্মী বক্তব্য এবং চমৎকার উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও উপভোগ্য করে তোলে। প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নে জয়নুল আবদীন ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সংবাদ শিরোনাম
দৌলতখানে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা
-
রোমানুল ইসলাম সোহেব (দৌলতখান) ভোলা - আপডেট সময় ০৪:৩০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- 131
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























