ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের হাঁস-মুরগির বাচ্চা বিতরণ

গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স (দাবি)+ কর্মসূচির উদ্যোগে নড়াইলে ৫০০ নারী সদস্যের মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। রোববার (২১ জুন) নড়াইল জেলার তিন উপজেলার পাঁচটি এলাকা অফিসের আওতায় দিনব্যাপী এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় ২৫০ জন নারী সদস্যকে ১০টি করে হাঁসের বাচ্চা এবং আরও ২৫০ জন সদস্যকে ১০টি করে মুরগির বাচ্চা প্রদান করা হয়। আয়বর্ধক কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করে তাদের পারিবারিক অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন অফিসের এলাকা ব্যবস্থাপক (দাবি), এলাকা ব্যবস্থাপক (প্রগতি), শাখা ব্যবস্থাপক, কৃষি ও বিমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, হাঁস-মুরগি পালন গ্রামীণ নারীদের জন্য সহজ ও লাভজনক আয়ের উৎস। এ ধরনের সহায়তা নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং পারিবারিক আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুবিধাভোগী সদস্য লাবনী খানম বলেন, ব্র্যাকের এই সহায়তা আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। হাঁস-মুরগি পালন করে অতিরিক্ত আয় করা সম্ভব হবে এবং ভবিষ্যতে খামার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি), নড়াইল মো. তবিবর রহমান বলেন, গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে ব্র্যাক নিয়মিত বিভিন্ন আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়ন করছে। হাঁস-মুরগি পালন একটি লাভজনক উদ্যোগ। এ সহায়তার মাধ্যমে সদস্যরা পরিবারের আয় বৃদ্ধি ও আত্মনির্ভরশীল হতে পারবেন বলে আমরা আশাবাদী। এছাড়াও ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে নড়াইল অঞ্চলের তিন উপজেলায় ৩৮ জন ক্লায়েন্ট ও নন-ক্লায়েন্টকে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে মোট ৩৮ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিনামূল্যে বিতরণ করা হয়। ব্র্যাক কর্তৃপক্ষের আশা, এসব উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা মাছ ও হাঁস-মুরগি পালন করে আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে আরও শক্তিশালী হতে সক্ষম হবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের হাঁস-মুরগির বাচ্চা বিতরণ

আপডেট সময় ০২:১৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬