ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

আর্জেন্টিনার রোমেরোর ইনজুরি কতটা গুরুতর?

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের ম্যাচে ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ম্যাচের ৫৭তম মিনিটে ডান হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন রোমেরো। তার পরিবর্তে মাঠে নামেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। এই জয়ে নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে জানা গেছে রোমের চোট নিয়ে বড় ধরনের শঙ্কা নেই।
গত মৌসুমের শেষ ছয়টি প্রিমিয়ার লিগ ম্যাচে খেলতে পারেননি রোমেরো। টটেনহ্যামের গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। তবে দীর্ঘ পুনর্বাসন শেষে বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে দলে ফিরেছিলেন এই সেন্টার-ব্যাক। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে ৮০ মিনিট খেলেছিলেন রোমেরো।
তবে অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধের মাত্র ১২ মিনিটের মাথায় তার মাঠ ছাড়তে হওয়ায় নতুন করে শঙ্কা তৈরি হয়। ইনজুরির প্রকৃত অবস্থা জানতে তার মেডিকেল পরীক্ষা করা হবে। তবে রোমেরো আশাবাদী, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে খেলতে পারবেন তিনি। যদিও নকআউট পর্বের কথা মাথায় রেখে কোচ লিওনেল স্ক্যালোনি ওই ম্যাচে একাদশে রদবদল আনতে পারেন।
ম্যাচ শেষে রোমেরো বলেন, ‘আমি জানতাম এমনটা হতে পারে। ওই জায়গায় একটু সমস্যা ছিল, আবারও সেটা অনুভব করেছি। তবে তিন-চার দিনের মধ্যেই আমি ঠিক হয়ে যাব। এটা গুরুতর কিছু নয়। মাথা উঁচু রাখছি, আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরব।’
চার বছর আগে আর্জেন্টিনাকে ১৯৮৬ সালের পর প্রথম বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোমেরো। গত মৌসুমে টটেনহ্যামের হতাশাজনক পারফরম্যান্সের পরও জাতীয় দলে তার গুরুত্ব এতটুকুও কমেনি।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনিও আশা করছেন, রোমেরোর চোট গুরুতর নয়। স্ক্যালোনি বলেন, ‘কুটি (রোমেরো)-র সমস্যাটা ঠিক কতটা গুরুতর, সেটা আমরা এখনও জানি না। কিছুদিন ধরেই সে এই সমস্যার সঙ্গে লড়ছে। আমরা আশা করছি, এটা গুরুতর কিছু হবে না। শুধু সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেই নয়—যদিও তার বিকল্প আছে—তবুও পুরো দলকে পাওয়া সবসময়ই গুরুত্বপূর্ণ। আগামীকাল অথবা পরশু তার পরীক্ষা হবে, এরপরই বিষয়টি পরিষ্কার হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

আর্জেন্টিনার রোমেরোর ইনজুরি কতটা গুরুতর?

আপডেট সময় ০৯:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬