ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা বিক্রির সময় মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ছয় হাজার আটশত ত্রিশ টাকাসহ সোহেল মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার ২২নং টনকি ইউনিয়নের বাইড়া বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল মিয়া উপজেলার রাজা চাপিতলা গ্রামের আব্দুল আলিম মিয়ার ছেলে।এলাকা সূত্রে জানা যায়, সোহেল প্রতিনিহত অত্র এলাকায় ইয়াবা টেবলেট বিক্রি করে থাকেন।পুলিশ সূত্রে জানা যায়,বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিউল আলমের নির্দেশনায় এসআই ফেরদৌস রনী ও, এএসআই আল আমিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে ২২নং টনকি ইউনিয়নের বাইড়া বাজার বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় তল্লাশি করে সোহেলের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ছয় হাজরা আটশত ত্রিশ টাকা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মো: শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা বিক্রির সময় মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০২:২৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬