খুলনার কয়রা উপজেলায় আগামী ২৮ জুন (রবিবার) অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন (বুধবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষ “পদ্ম”-এ এই সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ভূমিকা অপরিসীম। আগামী রবিবার (২৮ জুন) ক্যাম্পেইনের দিনে একটি শিশুও যেন বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ে শতভাগ কভারেজ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। ”ভিটামিন ‘এ’ শুধু শিশুর অন্ধত্বই দূর করে না, বরং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ-সবল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আগামী ২৮ জুনের এই জাতীয় কর্মসূচি সফল করতে আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ?ডা. বিকাশ মৃধা (জুনিয়র কনসালটেন্ট, শিশু) ডা. গোলাম মাইন ফেরদৌস (কনসালটেন্ট, অর্থো-সার্জারি),ডা. আশিকুর রহমান (মেডিকেল অফিসার), মো. শাহ আলম (অফিসার ইনচার্জ তদন্ত – ভারপ্রাপ্ত কর্মকর্তা,) কয়রা থানা, খুলনা। এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম ক্যাম্পেইন চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। চিকিৎসকেরা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ২৮ জুন রবিবার নির্দিষ্ট সময়ে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে এনে যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। ?উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত এই সভাটি অত্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
সংবাদ শিরোনাম
কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অবহিতকরণ সভা
-
কয়রা (খুলনা) প্রতিনিধি - আপডেট সময় ০৩:৫৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- 125
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















