বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লক্ষ্মীপুরে আরও ২২ জনের করোনা শনাক্ত, সুস্থ ১৭

বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর :
  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২০

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় শনাক্তকৃত আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২৪২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ১৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৯০ জন।

নতুন যে ২২ জন শনাক্ত হয়েছে তাদের মধ্যে দুইজন মৃত ব্যক্তি। করোনা উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হলে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়। দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সূত্র জানায়, নতুন শনাক্তকৃতদের মধ্যে সদর উপজেলার নয়জন, রায়পুরে পুলিশের ৫ সদস্যসহ ছয়জন এবং রামগঞ্জের সাতজন। যে দুইজন মৃত ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে একজন সদর উপজেলার, অন্যজন রায়পুরে। আর এদিন সুস্থ হওয়া রোগীরা রায়পুর উপজেলার বাসিন্দা। তাদের দুইজন হাসপাতালে এবং ১৫ জন বাড়িতে (হোম আইসোলেশন) চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com