ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, এই সরকার জনগণের সরকার। সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। বর্তমান বাজেট তার বাস্তব উদাহরণ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি; বরং স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে ব্যাপক বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক। তিনি দেশের মানুষের কল্যাণে নিজ হাতে খাল খনন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে রেখে বিদেশে চলে যাননি। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে দেশ ও দেশের মানুষের শান্তি, উন্নয়ন এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-২ আসনের কালিন্দী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের জিআর খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেরাণীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের প্রশাসক ও যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, বিএনপি নেতা মেহবুব, আংকু, সেলিম রেজা, আতাউর রহমান হীরা, নিবাস সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম
এই সরকার জনগণের সরকার -আমান উল্লাহ আমান
-
এস এম শামীম (কেরাণীগঞ্জ) ঢাকা - আপডেট সময় ০২:৪২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- 119
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















