ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

চীনা যুদ্ধবিমান ক্রয়, করিডোর ও তিস্তা প্রকল্পে নজর রাখছে ভারত: জয়সওয়াল

চীনের কাছে থেকে ২০টি ‘জে-১০সিই’ যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে সম্ভাব্য আলোচনা, বেইজিংয়ের প্রস্তাবিত ‘চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর’ ও তিস্তা প্রকল্প নিয়ে মন্তব্য করেছে ভারত সরকার। দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এসব বিষয়ের ওপর গভীর নজর রাখছে।
গতকাল শুক্রবার (৩ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেছেন, প্রতিবেশী দেশগুলোর যেকোনো ধরনের উন্নয়নমূলক বা কৌশলগত কর্মকাণ্ডের ওপর দিল্লি সবসময়ই গভীর নজর রাখে।
এ ছাড়া এদিন তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (টিআরসিএমআরপি) নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া এবং নিয়মিত পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়।
জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে ভারতের উন্নয়ন সহায়তা উভয় দেশের সম্মত একটি রোডম্যাপের ভিত্তিতে পরিচালিত হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়।
তিনি আরও বলেন, তিস্তা নদী প্রকল্প সম্পর্কে আমাদের অবস্থান ইতিমধ্যেই বাংলাদেশকে জানানো হয়েছে। এ বিষয়ে ভবিষ্যতে যেকোনো সিদ্ধান্ত নেয়ার সময় সংশ্লিষ্ট সব সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় রাখা হবে।
বাংলাদেশ ও চীনের মধ্যে তিস্তা এবং ভারত থেকে প্রবাহিত অন্যান্য আন্তঃসীমান্ত নদীর ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে সমঝোতার কয়েকদিন পরই দিল্লির এই মন্তব্য এলো।
সম্প্রতি চীন সফর শেষে গত ২৯ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান এক ঘোষণায় বলেন, দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের
পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ‘যেকোনো মূল্যে’ তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
অন্যদিকে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের তিস্তা প্রকল্পে বেইজিংয়ের সমর্থন অব্যাহত থাকবে। গতকাল তিনি আরও বলেন, তিস্তা প্রকল্পে চীন কাজ করবে। বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে। তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

চীনা যুদ্ধবিমান ক্রয়, করিডোর ও তিস্তা প্রকল্পে নজর রাখছে ভারত: জয়সওয়াল

আপডেট সময় ১০:১৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬