ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: গ্রেপ্তার ৫

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ এবং অবৈধ জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে পাঁচ জেলেকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। আজ শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশন সংলগ্ন আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম(৩২), ফরহাদ(২২), আসাদুল(১৯), আমিরুল(২৭) এবং আরাফাত(২৪)। বন বিভাগ জানিয়েছে, আটককৃত পাঁচজনই সম্পর্কে আপন ভাই। কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শেখ মোঃ আনিচুর রহমানের নেতৃত্বে বন রক্ষীদের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জেলেদের কাছ থেকে মাছ শিকারের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘাই জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য প্রজনন নির্বিঘœ করতে বর্তমানে বনে সব ধরনের প্রবেশাধিকার ও মৎস্য আহরণে সরকারি নিষেধাজ্ঞা (ব্যান পিরিয়ড) চলছে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজই তাঁদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সুন্দরবনের সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: গ্রেপ্তার ৫

আপডেট সময় ০৩:৫০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬