মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন থেকে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা উপজেলা গঠন করায় নবগঠিত উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা এবং শোকরানা দোয়া মাহফিল করেছে বাঙ্গরা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। ৩ জুলাই শুক্রবার বিকেলে বাঙ্গরা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে আয়োজিত কৃতজ্ঞতা জ্ঞাপন ও শোকরানা মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, সফিকুল ইসলাম চেয়ারম্যান, ফারুক সরকার মজিব, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান। শোকরানা মাহফিলে বক্তারা বলেন, মুরাদনগরের উন্নয়নের রুপকার কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। তিনি কথায় নয় কাজে বিশ্বাসী। আমাদের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদা বিএনপি ক্ষমতায় আসার মাত্র ৫ মাসের মাথায় উপজেলা গঠন করেছেন। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদার প্রতি চিরকৃতজ্ঞ। বিএনপি নেতা গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশা, সদস্য সচিব জয়নাল মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল রায়হান। উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল হাসান আরো উপস্থিত ছিলেন, মুসাফির রেস্টুরেন্টের চেয়ারম্যান নজরুল ইসলাম, মুরাদনগর উপজেলার যুগ্ম আহবায়ক রাকিব রতন সরকার, বাঙ্গরা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি গাজী আব্দুল বাছির। ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম মাষ্টার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, দেলোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম
বাঙ্গরা উপজেলা ঘোষণা করায় বিএনপি অঙ্গ সংগঠনের শোকরানা মাহফিল
-
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি - আপডেট সময় ০৩:৫৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- 126
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























