বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় সাধারণ দর্শকদের সঙ্গে একই সারিতে বসে আর্জেন্টিনার খেলা উপভোগ করেছেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী। খেলা দেখতে এসে তিনি বলেন, প্রতিহিংসা নয় খেলার আনন্দই মানুষকে একত্রিত করেছে। এমন মিলনমেলা বারবার হওয়া উচিত। মঙ্গলবার রাতে ধনবাড়ী বাজার এলাকায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ১৬ -এর ম্যাচ উপভোগ করেন তিনি। এসময় হাজারো ফুটবলপ্রেমীর সঙ্গে বসে খেলা উপভোগের পাশাপাশি কুশল বিনিময় করেন তিনি। মিজ নূরজাহান আক্তার সাথী বলেন, ধনবাড়ী শহরের হাজার হাজার তরুণ- আজ একসঙ্গে আনন্দ উপভোগ করতে এসেছে। এই আনন্দমুখর পরিবেশে আমাদের শক্তিটা বারবার উপলব্ধি করা দরকার। আজ এখানে কোনো মারামারি নেই প্রতিহিংসা নেই, কোনো স্বার্থের চিন্তা নেই। শুধুমাত্র খেলা উপভোগ করার জন্য ধনবাড়ীবাসী এক জায়গায় হয়েছে। এই বিষয়টি আমাদের ভাবায়-আমরা কেন বারবার এভাবে এক হতে পারি না। তিনি বলেন, যখনই সুযোগ পাব, আমরা যেন এক হয়ে যেতে পারি। এখানে কোনো দুরভিসন্ধি নেই। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কে পেয়ে খেলা দেখতে আসা দর্শকদের আনন্দ আর বেড়ে যায়।
সংবাদ শিরোনাম
রাতে দর্শকদের সঙ্গে আর্জেন্টিনার খেলা দেখলেন ইউএনও সাথী
-
জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল - আপডেট সময় ০৪:০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- 109
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















