ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য রোপওয়ে

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর বনাঞ্চল অংশে বন্যপ্রাণীদের নিরাপদে চলাচলের জন্য পাঁচটি বিশেষ রোপওয়ে করিডোর তৈরি করেছে বন বিভাগ। সড়ক পার হতে গিয়ে দীর্ঘদিন ধরে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় উদ্যান রেঞ্জের আওতাধীন মহাসড়কের উভয় পাশে পৃথক পাঁচটি স্থানে এসব রোপওয়ে নির্মাণ করা হয়েছে। সুউচ্চ গাছের সঙ্গে বিশেষ কৌশলে দড়ি সংযুক্ত করে তৈরি করা এই রোপওয়ে এখন বন্যপ্রাণীদের নিরাপদ চলাচলের পথ হিসেবে কাজ করছে। বন বিভাগ জানায়, মধুপুর বনাঞ্চলের মধ্য দিয়ে মহাসড়ক নির্মাণের ফলে বন্যপ্রাণীদের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। খাদ্য সংগ্রহ ও আবাসস্থল পরিবর্তনের সময় গাছ থেকে নেমে সড়ক পার হতে গিয়ে অনেক প্রাণী দ্রুতগতির যানবাহনের চাপায় মারা যায়। এই ঝুঁকি কমাতে তৈরি করা রোপওয়ে করিডোরের মাধ্যমে বানর, কাঠবিড়ালি ও অন্যান্য বৃক্ষবাসী প্রাণী গাছ থেকে না নেমেই এক পাশ থেকে অন্য পাশে চলাচল করতে পারবে। এতে সড়ক দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যুর হার কমবে বলে আশা করছে বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তারা জানান, পরীক্ষামূলকভাবে নির্মাণ করা এসব রোপওয়ে বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও এলাকায় এ ধরনের নিরাপদ করিডোর তৈরির উদ্যোগ নেওয়া হতে পারে। পরিবেশবিদদের মতে, বনাঞ্চল সংলগ্ন মহাসড়কগুলোতে এমন উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বন্যপ্রাণী রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য রোপওয়ে

আপডেট সময় ০৩:০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬