ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি Logo ভোলায় ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন Logo চকরিয়ায় চোরাই-ডাকাতির ১৩৪ মোবাইল ও আইএমইআই কাটার মেশিনসহ ২ জন গ্রেফতার Logo লোহাগাড়ায় ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীকে হামলার প্রতিবাদে মানববন্ধন Logo শ্রীপুরে মৎস্য খামারের পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির অভিযোগ Logo গণঅধিকার পরিষদ থেকে তিন নেতা পদত্যাগ করে এনসিপিতে যোগদান Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল

প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কালকিনির ভুরঘাটায় জনস্রোত

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্যাপক মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পূর্বসূচি অনুযায়ী সোমবার (১৩ই জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর নির্ধারিত ছিল। প্রধানমন্ত্রী সড়কপথে বরিশালে যাবেন এ খবরে বরিশালের উদ্দেশ্যে যাত্রাপথের মাদারীপুর-৩ আসনের মোস্তফাপুর থেকে ভুরঘাটা পর্যন্ত গুরুত্বপূর্ণ স্টপেজ গুলিতে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। এর ব্যত্যয় ঘটেনি মাদারীপুর-৩ আসনের অন্যতম গুরুত্বপূর্ণ বাস স্টেশন ভুরঘাটায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকাজুড়ে মানুষের উপস্থিতি বাড়তে থাকে এবং একপর্যায়ে ভুরঘাটা পরিণত হয় জনস্রোতে। এ সময় কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, পরিবহন শ্রমিক, জেলে, চাকরিজীবীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনেকেই ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে সমবেত হন। নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রীর গাড়ি বহর ভুরঘাটাতে পৌঁছলে তিনি হাত নেড়ে নেতাকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করেন নেতাকর্মীরাও হাত নেড়ে প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসার প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠান স্থল বরিশালের উদ্দেশ্যে নেতাকর্মীরা তার গাড়িবহর যাওয়ার পর পরই রওনা হন। এ সময় নারী ও তরুণদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ব্যক্তিরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচির প্রতি সমর্থন জানাতেই তারা সকাল থেকেই ভুরঘাটায় জড়ো হন। তাঁর বক্তব্য সরাসরি শোনার আগ্রহ এবং দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে ঘোষণার প্রত্যাশায় তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই কর্মসূচিতে অংশ নেন বলেও তারা জানান। স্থানীয় নেতাকর্মীদের দাবি, কালকিনি ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। তাদের মতে, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জনগণের আস্থা ও সমর্থনেরই প্রতিফলন। এ সময় অংশগ্রহণকারীরা বলেন, তারেক রহমান দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং তরুণ সমাজের জন্য নতুন সুযোগ তৈরির যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়নের প্রত্যাশা থেকেই তারা তাঁর প্রতি সমর্থন জানাচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে দেশের পাশাপাশি দক্ষিণাঞ্চলেও আরও নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হবে এবং মানুষের জীবনমান আরও উন্নত হবে। সার্বিকভাবে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে ভুরঘাটাসহ আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সুশৃঙ্খল পরিবেশ এবং ব্যাপক উপস্থিতি সফরকে ঘিরে জনমনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার চিত্র তুলে ধরে। উল্লেখ্য, অতীতের তুলনায় বর্তমানে মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি’র বর্তমান সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের নেতৃত্বে অত্যন্ত সুসংহত অবস্থায় রয়েছে, আজকের উপস্থিতি তারই জানান দেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কালকিনির ভুরঘাটায় জনস্রোত

আপডেট সময় ০২:০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬