ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি Logo ভোলায় ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন Logo চকরিয়ায় চোরাই-ডাকাতির ১৩৪ মোবাইল ও আইএমইআই কাটার মেশিনসহ ২ জন গ্রেফতার Logo লোহাগাড়ায় ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীকে হামলার প্রতিবাদে মানববন্ধন Logo শ্রীপুরে মৎস্য খামারের পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির অভিযোগ Logo গণঅধিকার পরিষদ থেকে তিন নেতা পদত্যাগ করে এনসিপিতে যোগদান Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল

ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শামা ওবায়েদ ইসলাম ও শহিদুল ইসলাম বাবুল এবং লাখো জনতা

বরিশাল সফরে যাওয়ার পথে সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটে। বৃষ্টিবিঘিœত আবহাওয়া উপেক্ষা করে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের এমপি ও পররাস্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু এবং নগরকান্দা সালথা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের এমপি ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খান ও ফরিদপুর ৪ আসনের বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সড়কের দুই পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ উপলক্ষে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পোষ্টে তিনি বলেন, বরিশাল সফরে যাওয়ার পথে ভাঙ্গায় প্রধানমন্ত্রীর মোটরকেডকে ঘিরে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ফরিদপুর-৪ আসনের মানুষের ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মী ও সাধারণ মানুষের এই অংশগ্রহণ প্রধানমন্ত্রীর প্রতি জনগণের আস্থা এবং তাঁর নেতৃত্বে দেশের অগ্রযাত্রার প্রতি সমর্থনের প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি। শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, ফরিদপুর-৪ আসনের আপামর জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে পেরে তিনি গর্বিত। তাঁর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ ও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শহিদুল ইসলাম বাবুল দেশ ও জনগণের কল্যাণ কামনা করে প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সোমবার সড়ক পথে বরিশালে যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শামা ওবায়েদ ইসলাম ও শহিদুল ইসলাম বাবুল এবং লাখো জনতা

আপডেট সময় ০২:১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬