পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্র্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টায় জেলা পুলিশের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফরিদপুর থানাধীন গোডাউন মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আসামির মিরাজুল ইসলাম(২৮)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের মোঃ ইয়াসিন আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী রেঞ্জ ডিআইজির বিশেষ নির্দেশনায় ও পাবনার পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে ফরিদপুর থানা পুলিশের একটি অভিযান দল গোডাউন মোড় নামক স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরুকরে। এ সময় একটি প্রাইভেট কারকে (ঢাকা মেট্রো-গ-১৫-৩৯৩০) থামানোর চেষ্টা করে পুলিশ। গাড়িটি থামিয়ে তল্লাশি চালানোর একপর্যায়ে এর পেছনের কভারের ভেতর থেকে তিনটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে পলিথিন ও নেটের ব্যাগে মোড়ানো অবস্থায় ৫শ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী মিরাজুল ইসলামকে হাতেনাতে গ্রেফতারের পর তার বিরুদ্ধে ফরিদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে।
সংবাদ শিরোনাম
পাবনার ফরিদপুরে ৫শ পিস ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার
-
মোবারক বিশ^াস পাবনা - আপডেট সময় ০২:১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- 98
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















