ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন

শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুল। সম্প্রতি প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বিদ্যালয়টি থেকে ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৩ জনই বৃত্তি লাভ করেছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৬ জন ট্যালেন্টপুলে ও ৭ জন সাধারণ বৃত্তি পেয়েছে। এই অভূতপূর্ব সাফল্যে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় শিক্ষানুরাগীরা বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বয়েই এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে। বৃত্তিপ্রাপ্ত এক শিক্ষার্থীর অভিভাবক মোসা. তাসফিয়া বলেন, আমার সন্তানের এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পরিশ্রমই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পাঠদান করেছেন বলেই আমার ছেলে এমন ফলাফল করতে পেরেছে। প্রধান শিক্ষক নন্দন কুমার বান্ধ্যা বলেন, আমাদের প্রতিটি শ্রেণিতে দুজন করে শিক্ষক দায়িত্ব পালন করেন। কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে আমরা অভিভাবকদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করি এবং অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর রাখি। যারা পড়াশোনায় পিছিয়ে পড়ে, তাদের জন্য আলাদা সংশোধনী ক্লাসের ব্যবস্থা রয়েছে। সপ্তাহে অন্তত একদিন বিশেষ ক্লাস নেওয়া হয়। এছাড়া বাংলা, ইংরেজি, ইসলাম শিক্ষা ও হিন্দু ধর্ম শিক্ষা গুরুত্বসহকারে পাঠদান করানো হয়। পরিকল্পিত শিক্ষাদান ও নিয়মিত তদারকির ফলেই আমাদের এই সাফল্য এসেছে। বিদ্যালয়ের এ অর্জনে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান বলেন, এ ধরনের ফলাফল উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও এ সাফল্য থেকে অনুপ্রাণিত হবে আশা করেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন

আপডেট সময় ০২:৩১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬