ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ৫০ টি ছাগল বিতরণ করেন এমপি আঃ মান্নান

ব্রাহ্মণবাড়িয়ারানবীনগরে সুবিধা বঞ্চিত ও দরিদ্র উপকারভোগীদের স্বাবলম্বী করার লক্ষ্যে হোপ সংস্থার উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে (১৮/০৭/২৬) হোপের প্রধান কার্যালয়ে বিনামূল্যে ২৫ জনের মধ্যে ৫০টি ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। হোপ সংস্থার সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি মো. ইকবাল হুসেন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো.বজলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোপের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ ইউনুছ।
সংস্থার সাধারণ সম্পাদক মো. আবু কাওছার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য করেন সংস্থার নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান। বক্তারা বলেন, হোপ প্রতিষ্ঠাকাল থেকে অত্র এলাকার দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি ও টেকসই জীবিকা নিশ্চিত করতে এ ধরনের আযবর্ধক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ছাগল পালন উপকারভোগীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। উল্লেখ যে, হোপ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ২০১৩ সাল থেকে ১৩.৫০ লক্ষ টাকা ব্যয়ে ১ম পর্যায়ে প্রতিবন্ধী শিক্ষা ও চিকিৎসা প্রকল্প, ২য় ও ৩য় পর্যায়ে ৫০ জনকে ৬ মাস মেয়াদে প্রশিক্ষণ শেষে ৫০ টি সেলাই মেশিন, ৪র্থ ও ৫ম পর্যায়ে ১০ জনকে গরু প্রদান করা হয়েছে। এছাড়াও ১৪ লক্ষ টাকা ব্যয়ে বিশেষ অনুদান হিসেবে ১০ টি গবাদি পশু ও ৫০টি স্বাস্থ্য সম্মত টয়লেট নির্মাণ করে দেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নির্বাচিত উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল ও ফলজ গািছের চারা বিতরণ করেন। এ সময় হোপের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ৫০ টি ছাগল বিতরণ করেন এমপি আঃ মান্নান

আপডেট সময় ০৩:২৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬