জামালপুরের মাদারগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণ প্রচারণামুলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২নং কড়ইচড়া ও ৭নং সিধুলী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের হলরুমে গ্রাম আদালত সক্রিয়করণ প্রচারণামুলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত মূলত সরকারের স্থানীয় সরকার বিভাগ (খএউ) বাস্তবায়ন করছে।আর্থিক ও কারিগরি সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়ন (ঊট) এবং ইউএনডিপি (টঘউচ) বাংলাদেশ। সহযোগী হিসেবে কাজ করছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ঊঝউঙ) প্রকল্প কাজের অংশ হিসেবে গত দুই মাসে প্রচার প্রচারণায় মূলত কিছু কার্যক্রম বাস্তবায়ন করেছেন। প্রচারণা মূলত যে সকল কাজ বাস্তবায়ন করেছেন: ০২নং কড়ইচড়া মসজিদে খুতবা আলোচনা ও লিফলেট বিতরণ। ০৭নং সিধুলী ইউনিয়নসহ সকল ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক র?্যালি ও গ্রাম পুলিশদের অরিয়েন্টেশন তাড়াছা উঠান বৈঠক বিভিন্ন সভা-সেমিনার ও সেমিনারে লিফলেট বিতরণ ও ডিস ক্যাবলে আদালতের সুফল সম্পর্কে প্রচার করা হয়।উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ সাইদুল ইসলাম বলেন যে এ সকল প্রচার-প্রচারণায় ০২নং কড়ইচড়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ও ৭নং সিধুলী ইউনিয়নে অঅঈঙ মোঃ আব্দুল্লাহ অগ্রণী ভূমিকা পালন করেন। পরবর্তীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব সুমন চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার মহোদয় স্যারের পরামর্শ ও সহযোগিতা নিয়ে গ্রাম আদালতের প্রচার-প্রচরণা সহ নানাবিধ কার্যক্রম চলমান রেখে গ্রাম আদালত সক্রিয় করণে অগ্রণী ভূমিকা পালন করেন।
সংবাদ শিরোনাম
মাদারগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে প্রচারণামূলক কার্যক্রম
-
মাদারগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় ০৯:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- 224
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























