ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি Logo ভোলায় ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন Logo চকরিয়ায় চোরাই-ডাকাতির ১৩৪ মোবাইল ও আইএমইআই কাটার মেশিনসহ ২ জন গ্রেফতার Logo লোহাগাড়ায় ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীকে হামলার প্রতিবাদে মানববন্ধন Logo শ্রীপুরে মৎস্য খামারের পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির অভিযোগ Logo গণঅধিকার পরিষদ থেকে তিন নেতা পদত্যাগ করে এনসিপিতে যোগদান Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল

নবীনগর আদালত পুকুর পাড়ের অবৈধ লিজ বাতিল ও নান্দনিক পরিবেশের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আদালত পুকুরের চার পাশসহ আদালত চত্বরে গড়ে ওঠা সকল স্থাপনার লিজ বাতিল এবং নগরবাসীর জন্য প্রাকৃতিক ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। (২১/০৭/২৬) নবীনগর সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মো.হোসেন শান্তির সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, মাহবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, বর্তমান সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি মহাসিন মিয়া, এনসিপি নেতা আলমগীর হোসেন, সাংবাদিক জামাল হোসেন পান্না, শাহিন রেজা টিটু, আনোয়ার হোসেন,আশরাফুল ইসলাম,মানববন্ধনে বক্তারা বলেন, নবীনগর আদালত পুকুর ও এর আশপাশের এলাকা পরিবেশগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ অসাধু প্রক্রিয়ায় আদালত চত্বর ও পুকুরপাড়ের জমি লিজ দিয়ে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে, যা পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করছে এবং স্থানীয় জনগণের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। বক্তারা অবিলম্বে পুকুরের চারপাশের সকল প্রকার লিজ বাতিল করে এলাকাটিকে দখলমুক্ত করার আহ্বান জানান। একই সাথে সাধারণ নগরবাসীর বিনোদন ও নিঃশ্বাস নেওয়ার জন্য একটি প্রাকৃতিক, পরিবেশবান্ধব ও নান্দনিক পরিবেশ গড়ে তোলার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া মানববন্ধনে ‘নবীনগর সচেতন নাগরিক সমাজ-এর সদস্যবৃন্দ সহ স্থানীয় সর্বস্তরের সচেতন জনগণ অংশ গ্রহণ করেন। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধনে জানান আয়োজকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

নবীনগর আদালত পুকুর পাড়ের অবৈধ লিজ বাতিল ও নান্দনিক পরিবেশের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০২:৩০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬