ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদান

‘জীবনেও সাথী, মরণেও সাথী’ এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে আঞ্জুমান মফিদুল ইসলাম উদ্যোগে ও অর্থায়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি আগত রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। বোয়ালমারী পৌরসদরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসায় মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে এই ফ্রি চিকিৎসা সেবা। বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এই সেবা কর্মকা- পরিচালিত হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সুবিধা বঞ্চিত বয়োবৃদ্ধ নারী, পুরুষ, শিশুসহ ৫ শতাধিক লোককে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ প্রদান করা হয়। বোয়ালমারী ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সভাপতি ও নারিন্দা পীর সাহেব জনাব শাহ্ সাইয়্যেদ মুরাদুল্লাহ আহমাদ এর সৌজন্যে মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন বেনু মিয়া। তিনি জানান, এ অঞ্চলে সুবিধা বঞ্চিত অসংখ্য মানুষ রয়েছে। দরিদ্র ও অসহায় মানুষের কথা বিবেচনা করে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এখানে আগত রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন রোগের ঔষুধ প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ক্যাম্পেইনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমান মফিদুল ইসলামের চেয়ার?ম্যান আলহাজ্ব আব্দুস সালাম, আঞ্জুমান মফিদুল ইসলামের সদস্য এটিএম ফাইজুল বারী, প্রফেসর ডা. শাহ আলম, দেলোয়ার হোসেন ডালিম, মিয়া মো. হুসাইন, বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, প্রধান হাফেজ আব্দুল মতিন প্রমুখ। চিকিৎসা সেবা প্রদান করেন আঞ্জুমান মফিদুল ইসলামের মেডিকেল অফিসার ডা. মো. শাখায়াত হোসেন, মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ, দি বারাকা কাউন্সিল ন্যাশনাল মেডিকার গাইনি বিভাগের চিকিৎসক ডা. শারমিন আক্তার, ন্যাশনাল মেডিকেল ও সাজেদা ফাউন্ডেশনের চিকিৎসক শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শেখ সোলায়মান (শুভ) ও আঞ্জুমান মফিদুল ইসলামের স্বেচ্ছাসেবক টিম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদান

আপডেট সময় ০২:৩৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬