ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • শাহ বুলবুল:
  • আপডেট সময় ০৬:৪৯:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 157

পর্যটন ও আতিথেয়তা খাতে আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এর কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (সিটিএইচএম) এবং দেশের অন্যতম আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল লে মেরিডিয়ান ঢাকা’র মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি  লে মেরিডিয়ান ঢাকায় এক বর্ণাঢ্য স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সমঝোতা স্মারক আইইউবিএটির কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং লে মেরিডিয়ান ঢাকার মধ্যে শিক্ষা ও শিল্পখাতের পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, শিল্প-প্রশিক্ষণ, বাস্তবভিত্তিক শিক্ষা, যৌথ গবেষণা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। অনুষ্ঠানে আইইউবিএটির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান এবং কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ বদরুদ্দোজা তালুকদার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অন্যদিকে, লে মেরিডিয়ান ঢাকার পক্ষে উপস্থিত ছিলেন হোটেলের জেনারেল ম্যানেজার মি. কনস্টান্টিনোস এস. গ্যাভ্রিয়েল, মানবসম্পদ বিভাগের পরিচালক মো. এমামুল হক এবং হোটেলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের পেশাগত পরিবেশে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা তাদের কর্মজীবনে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করবে। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভবিষ্যতে শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সমঝোতা স্মারক আইইউবিএটির কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট-এর শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন আতিথেয়তা শিক্ষা ও পেশাগত উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় ০৬:৪৯:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬