মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো জাকির হোসেন এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া উপজেলা মাধ্যমিক স্কুল-মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে বুধবার (২২ জুলাই) দুপুর ১২ টা উপজেলা পরিষদের সভা মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। গজারিয়া উপজেলা মাধ্যমিক স্কুল-মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও পোড়াচর বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া। হোসেন্দি দাখিল মাদ্রাসা সুপার আবদুস সালাম এর উপস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গজারিয়ায় মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি রফিকুল ইসলাম নাট্টু, সাধারণ সম্পাদক মোসেলম উদ্দিন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বক্তব্য রাখেন, গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মো. মোক্তার হোসেন, মাথা ভাঙ্গা আলিম মাদ্রাসা অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম, বালুয়াকান্দি ড. আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ বশির উল্লাহ, শহিদ নজরুল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ, বাঘাকান্দি কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. মইন উদ্দিন আহমেদ, শিমুলিয়া মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলি উর রহমান চৌধুরী, গজারিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতারুজ্জামান বিপুল, গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন সাইদি, গজারিয়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশুতোষ কুমার শাহ টেংগারচর রাজিয়া কাদের উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো মোজাম্মেল হক, ভবেরচর ওয়াজির আলি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গাফফার, ভবেরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো শাহাবুদ্দিন, ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার আবুল কালাম আযাদ, ইসমানিরচর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, বৈদ্যারগাঁও হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাশন মাঝি, রায়পাড়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো দ্বীন ইসলাম, বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো ওয়াজ উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন গজারিয়ায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক, মো. শহিদুল্লাহ, মো. মোস্তফা, মো. আবদুল জব্বার, এম এ আজহারুল ইসলাম, মো. বশির উদ্দিন,মাওলানা ইমরানুল হক, ফাতেমা আক্তার, খালেদা আক্তার, শফিকুল ইসলাম, মো. আলমগীর হোসেন, মো. শাহাদাত হোসেন সহ সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মো মহিউদ্দিন, আজিজুল হক পার্থ, আমিরুল ইসলাম নয়ন, জুয়েল দেওয়ান, আলমগীর মিয়া, মো আলামিন প্রমূখ। বক্তব্য শেষে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী মাধ্যমিক শিক্ষা অফিসার মো জাকির হোসেনকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
সংবাদ শিরোনাম
গজারিয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অবসরজনিত বিদায় সংবর্ধনা
-
গজারিয়া প্রতিনিধি - আপডেট সময় ১২:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- 106
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















