বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী (পিএস) মুকসেদুর রহমান আবির এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
এর আগে হঠাৎ অসুস্থ বোধ করায় রফিকুল ইসলাম মিয়াকে মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ শিরোনাম
বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ১২:১৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- 195
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























