ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল, দ্রুত সংস্কারের দাবি

খুলনার পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার প্রধান সড়কের একাধিক স্থানে ভয়াবহ ধস দেখা দিয়েছে। টানা বর্ষণে প্রতিদিনই সড়কের নতুন নতুন অংশ ভেঙে পড়ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত মেরামতের দাবিতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে দেখা যায়, পৌরসভার মাছকাটা এলাকা সংলগ্ন শিবসা সেতুর নিচ থেকে (৬ নং ওয়ার্ডের শেষ সীমানা) শাপলা ক্লাব পর্যন্ত বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও ভয়াবহ ধসের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও প্রায় ১০ ফুট প্রশস্ত সড়কের ২ থেকে ৩ ফুট পর্যন্ত অংশ ভেঙে গেছে। ধসে পড়া অংশের পাশে কোনো ধরনের সতর্কতামূলক ব্যারিকেড বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দিন-রাত ঝুঁকি নিয়েই চলাচল করছেন যানবাহনের চালক ও পথচারীরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ছয় থেকে সাত বছর আগে পাইকগাছা পৌরসভার উদ্যোগে সড়কটি সংস্কার করা হয়েছিলো। তবে গত দু-তিন বছর ধরে সড়কের বিভিন্ন অংশে ফাটল, ক্ষয় ও খানাখন্দের সৃষ্টি হয়। সাম্প্রতিক টানা বর্ষণ এবং মাটির ক্ষয়ের কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এমতাবস্থায় দ্রুত সংস্কার করা না হলে সড়কটির আরও বড় অংশ ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। এটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এ পথ দিয়ে যাতায়াত করেন। লতা ও দেলুটি ইউনিয়নের বাসিন্দাদের পাশাপাশি হাড়িয়াআবাদ আশ্রয়ন প্রকল্পের শত শত পরিবার এই সড়কের ওপর নির্ভরশীল। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, মৎস্যঘের মালিক, মাছ ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিদিনের চলাচলের প্রধান পথ এটি। ফলে সড়কের বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পূর্বপাড়া জামে মসজিদের পুনঃপ্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী জানান, সড়কের ধসে যাওয়া অংশগুলো দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে অব্যাহত ধসে গুরুত্বপূর্ণ এ সড়কের স্থায়িত্বও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে এলাকাবাসী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে সড়কটি পরিদর্শন, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং খানাখন্দ ও ধস এর স্থানগুলো মেরামতের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল, দ্রুত সংস্কারের দাবি

আপডেট সময় ০৮:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬