ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

নেত্রকোণায় জোরপূর্বক দোকান ঘর দখল করে ভাংচুরের অভিযোগ

জেলার মদন উপজেলার পদমশ্রী সকাল বাজারে দোকান ঘরে ভাংচুর ও দখলকারি দাঙ্গাবাজদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন পদমশ্রী বাজারের দোকানের মালিক মোঃ শফিকুল আলম খান। অভিযোগে জানা যায়, গত ৫-৪-২৬ ইং রবিবার সকালে ১.বিবাদী মোঃ ছালেক(৫৫), পিতা মৃত রাজধর আলী ২. হিরণ মিয়া(২২) পিতা ছালেক মিয়া ৩.তাহের ভক্ত(৪৮) ৪. মঞ্জু মিয়া(৪২) ৫. হারেছ মিয়া(৫৫), সর্ব পিতা রাজধর মিয়া. রাসেল(২৩) ৭. রুবেল মিয়া(১৯) উভয় পিতা মোঃ ছালেক মিয়া.৮ আশুক খা কাঠমেস্ত্রী(৪৯), পিতা মৃত সিরাজ আলী সর্ব সাং পদমশ্রী। এরা এলাকার একটি উচ্ছৃঙ্খল, দাঙ্গাবাজ, লাঠিয়াল, ভূমিদস্যু মাদক বিক্রয়সহ এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত।এই চক্রটি সকাল বাজারের শফিকুল আলমের ক্রয়কৃত সম্পত্তির মধ্যে নির্মিত এ দোকান ঘর জোরপূর্বক হামলা করে দখলের উদ্দেশ্যে ভাংচুর করে। শফিকুল আলম জানান এই জমি তার চাচার নিকট হইতে দীর্ঘদিন পূর্বে ক্রয় করিয়া দোকানে ব্যবসা করিয়া আসিতেছে ও দোকান ঘর ভাড়া দিয়া ভোগ দখল করিতেছেন। এই চক্রটি এ দোকান ঘর তাহাদের দাবী করিয়া জোরপূর্বক ভাংচুর ও দখল করিতে এলাকার একটি কুচক্র মহলকে সাথে নিয়ে ৫/০৪/২০২৬ খ্রিঃ তারিখ সকাল অনুমান-০৭.০০ ঘটিকায় দেশীয় অস্ত্র শাবল, রড, লাঠিসোঠা নিয়া ঘটনাস্থল গিয়ে সকাল বাজারের দক্ষিণপার্শ্বে ১ম সারির শফিকুল আলমের দখলীয় দোকান ঘর জোরপূর্বক দখল করিয়া ভাংচুর করে। এই নিয়ে বাজারের কয়েক বার সালিশ হলে শফিকুলের দোকান ঘর তাহা প্রমান হয়। এই নিয়ে দোকান ঘর দখলকারি মোঃ ছালেক মিয়া জানান বাজারের বনিক সমিতির সভাপতি ও বাজার মালিক সমিতির সাধারন সম্পাদক হাবিব মিয়ার নির্দেশে দোকান ঘর দখল করেছে বলে জানায়। বাজারের মালিক সমিতির সাধারণ সম্পাদক হাবিব মিয়া জানান এই বিষয়ে আমি কিছু জানিনা। বনিক সমিতির সভাপতি মাসুদ আলী জানান এ ব্যাপারে তার সাথে কোনো কথা হয়নি। মদন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হাসনাত জামান জানান অভিযোগ কারীকে বলেছি উপজেলা ভূমি কর্মকর্তা এসিল্যান্ড এর কাছে অভিযোগ দিতে। মূলত এ সম্পত্তি কার সেই বিষয়ে একটি প্রমাণাদি নিয়ে আসতে বলেছি। তারপর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

নেত্রকোণায় জোরপূর্বক দোকান ঘর দখল করে ভাংচুরের অভিযোগ

আপডেট সময় ০৪:২৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬