মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ কালেক্টরেট মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালেক্টরেট মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু এবং ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা বৃক্ষমেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ সম্পর্কে খোঁজখবর নেন। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার আহ্বান জানান। এছাড়াও বৃক্ষ রোপন রেলি ও উদ্ভোদনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পিপি হালিম হোসেন, জেলা জজ কোটের নারী ও শিশু আদালতের ইস্পিসিয়াল পি পি এডভোকেট ঢালি জাহাঙ্গীর হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এডঃ মুজিবুর শেখ, জোটের সাধারন সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির শিল্পি গোলাম মোস্তফাসহ আরো অনেক সাংস্কৃতিক, সংগঠন নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম
মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
-
হুমায়ুন কবির মুন্সীগঞ্জ - আপডেট সময় ০২:৪৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- 100
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















