ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গিয়াস কামাল চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আজ Logo বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন Logo ‘মা ভালো’: ১৭ বছরের সেবাযত্ন অচেতন পুত্রবধূকে জাগিয়ে তুললেন চীনা নারী Logo বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ Logo ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন Logo আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: ডা. শফিকুর রহমান এমপি Logo অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ Logo সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত প্রবারণা পূর্ণিমা Logo জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির

বিষাক্ত কীটনাশক দিয়ে শিকার করা ১২০ কেজি চিংড়ি জব্দ, আদালতে বিনষ্ট

সুন্দরবনের নদ-নদীতে বিষ প্রয়োগ করে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি জব্দ করেছে বন বিভাগ। বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ হায়াতখালী বন টহল ফাঁড়ির সদস্যরা নলবুনিয়া খাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন। বন বিভাগ সূত্রে জানা যায়, হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈয়ের নেতৃত্বে বন কর্মীদের একটি দল নলবুনিয়া খাল এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় বিষ দিয়ে মাছ শিকারের বিষয়টি টের পায়। বন কর্মীদের উপস্থিতি টের পেয়ে জড়িত অসাধু শিকারিরা গহীন বনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১২০ কেজি বিষ প্রয়োগে মারা চিংড়ি, ১টি নৌকা, ১ বোতল অবৈধ ভারতীয় বিষাক্ত কীটনাশক এবং ২টি ভেশাল জালসহ মাছ ধরার বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, অসাধু চক্রটির বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, জব্দকৃত বিষযুক্ত চিংড়ি মাছগুলো জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ হওয়ায় কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরেই মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গিয়াস কামাল চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আজ

বিষাক্ত কীটনাশক দিয়ে শিকার করা ১২০ কেজি চিংড়ি জব্দ, আদালতে বিনষ্ট

আপডেট সময় ০৬:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬