ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

পাঁচবিবিতে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার, ধরঞ্জী ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংগঠিত একটি মিথ্যা মারপিট মামলায় ফাঁসিয়ে হয়রানির প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ভুক্তভোগী আসামি ছিটমানিক গ্রামের মোঃ জায়েদ আলীর পুত্র বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছালেকিন ইসলাম। শনিবার দুপুরে বড়মানিক গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২ এপ্রিল ২৬ তারিখে বাগুয়ান গ্রামের একটি মারামারি ঘটনাকে কেন্দ্র করে দৈবকনন্দনপুর গ্রামের লাদেন হোসেন আমাকে ১নং আসামী করে থানায় একটি মারপিট মামলার দায়ের করেন। মামলা নং ১৫/৯৭। যা সত্য নয়। প্রতিহিংসামূলক করা হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমিসহ জাকির মেম্বার, সার্ভেয়ার আনোয়ার, সমাজসেবক হারুনুর রশিদ মোল্লা লিটন ও সাবেক রাহিদ মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সমন্বয়ে পারিবারিক জমি সংক্রান্ত সালিশী বৈঠকে পশ্চিম কৃষ্ণপুর গ্রামের গ্রাম পুলিশ রুহুল আমিনের বাড়িতে সারাদিন বিচারিককার্যে অবস্থান করি। আমি যে এই মামলার সঙ্গে জড়িত নই বা ঘটনার সময় আমি ঘটনাস্থলেই উপস্থিত ছিলাম না। ঐদিনের সালিশী বৈঠকের প্রমাণ পত্র ও উপস্থিত লোকজনের স্বাক্ষরিত কাগজ আমার কাছে আছে। আমি এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যাপারে আয়মারসুলপুর ইউনিয়নের ইউপি সদস্য জাকির হোসেন বলেন, ছালেকিন গত ২ এপ্রিল আমার সাথেই সারাদিন জমি সংক্রান্ত সালিশী বৈঠকে ছিল। আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ পশ্চিম কৃষ্ণপুর গ্রামের রুহুল আমিন বলেন, আমার জমি সংক্রান্ত বিচারে সালেকীন উপস্থিত ছিলেন সারাদিন। এ বিষয়ে মামলার বাদী লাদেন হোসেন বলেন, ঘটনার দিন সালেকিন সহ তার লোকজন উপস্থিত ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

পাঁচবিবিতে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৪:৩৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬