ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ালেন মাদারীপুর-৩ আসনের এমপি-আনিছুর রহমান

মাদারীপুরের কালকিনি ও ডাসারে তিন অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকনের পক্ষ থেকে তাঁর প্রতিনিধিরা এসব সহায়তা পৌঁছে দেন। সহায়তা পাওয়া পরিবারগুলোর মধ্যে রয়েছে ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার বাবা-মা হারানো তিন প্রতিবন্ধী বোনের পরিবার এবং কালকিনি পৌরসভার মিনাজদী এলাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী রবিউল শেখের পরিবার। বাবার মৃত্যুর পর রবিউল বাদাম বিক্রি করে নিজের লেখাপড়ার খরচ চালিয়ে যাচ্ছে। এমপির প্রতিনিধিরা জানান, তার লেখাপড়ার দায়িত্বও নিয়েছেন সংসদ সদস্য। মাদারীপুর-৩ আসনের এমপির প্রতিনিধি নুরুজ্জামান তালুকদার বলেন, সংসদ সদস্যের নির্দেশনায় অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নুরুজ্জামান তালুকদার, ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা আতিকুর রহমান আজাদ, কালকিনি উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসান, ডাসার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, ডাসার উপজেলা যুবদল নেতা রেদোয়ান হাসান রুবেল প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ালেন মাদারীপুর-৩ আসনের এমপি-আনিছুর রহমান

আপডেট সময় ০৩:২১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬