ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

টানা পঞ্চমবার সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজের প্রভাব আরও দীর্ঘায়িত করলেন কাজী সালাউদ্দিন। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চম মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক এই সভাপতি। ২০০৯ সালে প্রথমবার সাফের দায়িত্ব নেওয়া সালাউদ্দিন এবারও কোনো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হননি। ফলে নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই আরও চার বছরের জন্য তাকে সভাপতি ঘোষণা করা হয়। পঞ্চম মেয়াদে দায়িত্বে ফেরার পথ অবশ্য আগেই অনেকটাই তৈরি হয়েছিল। গত বছর কলম্বোতে সাফের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্রে পরিবর্তন এনে সভাপতি পদের বয়সসীমা সংক্রান্ত বিধিনিষেধ তুলে দেওয়া হয়। আগে ৭০ বছরের বেশি বয়সী কেউ একই পদে থাকতে পারতেন না। সেই নিয়ম বাতিল হওয়ার পরই নতুন করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান সালাউদ্দিন।
এবারের নির্বাচনে তিনি মনোনয়নপত্র নেন ভুটান ও নেপালের সমর্থনে। এর আগে চার দফায় বাংলাদেশের সমর্থন নিয়ে সভাপতি নির্বাচিত হলেও এবার সেই পথ বেছে নেননি। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাফুফের সভাপতির পদ হারানোর প্রেক্ষাপটে বর্তমান বাফুফে নেতৃত্বকে কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চাননি বলেই তিনি নিজ দেশের সমর্থন নেননি বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।
সভাপতি পদে আর কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় সালাউদ্দিনের পুনর্র্নিবাচন ছিল অনেকটাই নিশ্চিত। থিম্পুতে আজ সেই আনুষ্ঠানিক প্রক্রিয়াই সম্পন্ন হলো। এদিকে সাফের নতুন নির্বাহী কমিটিতে জায়গা পেয়েছেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। তিনি নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার বিকেলেই থিম্পুতেই অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। ফলে সাফের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানের মধ্য দিয়েই।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

টানা পঞ্চমবার সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

আপডেট সময় ০৯:৪০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬