মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের আমলী আদালত (সি,আর) পরিবর্তন করা হয়েছে। সোমবার (৩ আগষ্ট) দুপুরের দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সারাফুজ্জামান আনছারী‘র স্বাক্ষরিত এক অফিস আদেশ হতে এ তথ্য পাওয়া গেছে। এ আদেশ আগামী ৯ আগষ্ট হতে কার্যকর হবে। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ন্যায় বিচার ও জনস্বার্থে সময়ে সময়ে আমলী আদালত পরিবর্তন এর ধারাবাহিকতায় বিধি মোতাবেক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি, মুন্সীগঞ্জ এর আমলী আদালত (সি, আর) সমূহের দায়িত্ব অনুযায়ী বন্টন করা হয়েছে। এতে আমলী আদালতের দায়িত্ব পেয়েছেন, মুন্সীগঞ্জ সদর থানা আমলী আদালতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান, লৌহজং থানা আমলী আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিনিয়া আক্তার, শ্রীনগর থানা আমলী আদালতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, সিরাজদিখান থানা আমলী আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান, টঙ্গীবাড়ী থানা আমলী আদালত ও পদ্মা সেতু উত্তর থানা আমলী আদালতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হোসনে জান্নাত, গজারিয়া থানা আমলী আদালতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার। বিষয়টি নিশ্চিত করে ওই আদালতের নাজির মো. আবু হানিফ বলেন, এ আদেশ আগামী ৯ আগষ্ট হতে কার্যকর হবে।
সংবাদ শিরোনাম
মুন্সীগঞ্জের আমলী আদালত পরিবর্তন ৯ আগস্ট হতে কার্যকর
-
হুমায়ুন কবির মুন্সীগঞ্জ - আপডেট সময় ০২:৩৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- 126
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























