শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুন্সীগঞ্জ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে জেলা বিএনপির স্মারকলিপি পেশ

হুমায়ুন কবির মুন্সীগঞ্জ :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে জেলা বিএনপির আহবায়ক আব্দুল হাই এর নেতৃত্বে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১.৪০ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল উপস্থিত না থাকায় তার পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আখিনুর জাহান নিলা। স্মারকলিপি প্রদনের সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ থানা বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান থানা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এ. কে.এম. ইরাদত হোসেন, লৌহজং থানা বিএনপির সভাপতি শাহজাহান খান, ঢাকা বিভাগীয় যুবদল কমিটির সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর মল্লিক রিপনসহ আনুমানিক ১০/১৫ জন নেতাকর্মী। বর্তমান বাজারে চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, মরিচ, গুড়োদুধ, শাকসবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে নাভিশ^াস উঠেছে জন সাধারণের মাঝে। মোটা চাল ৬০টাকা, চিকন চাল ৮০টাকা, আটা ৫০টাকা, ভোজ্য তেল ১৮০টাকা, মসুর ডাল ১৩০টাকা, গুড়ো দুধ ৬৫০টাকা এবং কাচা মরিচ ১০০টাকার নীচে নামছে না। এদের লাগাম টেনে ধরা উচিত বলে মনে করছেন উপস্থিত বিএনপির নেতাকর্মীরা। ক্ষুধা, অনাহার, অর্ধাহারে বিপন্ন দেশের মানুষকে এই শ^াসরুদ্ধকর পরিস্থিতি থেকে উদ্ধার করার জোর দাবী জানিয়েছেন স্মারকলিপি দিতে আসা বিএনপির নেতাকর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com