বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়পুরে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২০

লক্ষ্মীপুরের রায়পুরে সোমবার (২ জুন) দুপুরে পৌরশহরের মধুপুরে মোটরসাইকেল ও পিক আপের সংঘর্ষে ১ জন নিহত হয়।

নিহত ব্যক্তি উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর ৫নং ওয়ার্ডের মৃত আমানত উল্যা পাটোয়ারীর ছেলে মো. ফিরোজ আলম হিরু(৫৫)।

জানা গেছে, মঙ্গলবার দুপুরের ফিরোজ আলম হিরু মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। রায়পুর লক্ষ্মীপুর প্রধান সড়কের মধুপুরের শ্রমিক বিড়ি ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা লক্ষ্মীপুরগামী পিকআপ (লক্ষ্মীপুর ন-১১০২৪৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মোটরসাইকেলের আরোহীকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে আসেন।

আহত ব্যক্তিকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে, দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। আহত ফিরোজ আলম হিরুকে ঢাকা নেওয়ার পথে চাঁদপুরে মৃত্যুবরন করেন।

রায়পুর থানা অফিসার ইনচার্জ মো: তোতা মিয়া বলেন, মঙ্গলবার দুপুরের সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এমএস/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com