বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

টাঙ্গাইলে এক পরিবারের চার জনকে হত্যা

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

টাঙ্গাইলের মধুপুরের উত্তর আবাসিক এলাকায় একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বর্তমানে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

নিহতরা হলেন, আব্দুল গণি (৪৫), তার স্ত্রী কাদীরণ (৩৭), ছেলে তাজেল (১৬) ও সাদিয়া (৯)। আব্দুল গণি সম্প্রতি ওই এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মধুপুর সার্কেলে এএসপি কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বাড়িটি বাইরে থেকে তালা দেয়া অবস্থায় ছিল। ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে তাদেরকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, মরদেহ এখনও উদ্ধার করা হয়নি। ডিবি পুলিশ ঘটনাস্থলে আছে। তারাই ঘটনার তদন্ত করছে।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com