রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নৈশভোজে মোমেন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভারতীয় মন্ত্রী টুইটে বলেছেন, ‘৭৭তম জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে সমমনা অংশীদারদের একটি সন্ধ্যার আয়োজন করতে পেরে আনন্দিত।’ তিনি জানান, তারা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ এবং ‘আরো কার্যকর’ যৌথ প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।
নৈশভোজে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, মিসর, সেন্ট লুসিয়া, মালদ্বীপ, মরক্কো, নাইজেরিয়া, কেনিয়া, শ্রীলঙ্কা, মরিশাস, ঘানা, জ্যামাইকা, উগান্ডা এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। তারা জোট নিরপেক্ষ আন্দোলনে অভিন্ন স্বার্থের বিষয় নিয়ে খোলামেলা ও অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নেন বলে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com