ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মা-বাবার স্বপ্ন পূরণ ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে ফাহিম Logo নাচোলে মানবকণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo রাউজানের ডাবুয়ায় গাছ পড়ে গুরুতর আহত জাকারিয়াকে চিকিৎসা সহায়তা প্রদান Logo জাতীয় সংসদে শূন্য ঘোষিত মহিলা আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান Logo বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন Logo রাজবাড়ীতে পেঁয়াজের আবাদ বাড়াতে কৃষি বিভাগের নানা উদ্যোগ Logo তিনি ছিলেন সাহসিকতা, নিষ্ঠা ও আদর্শের প্রতি অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত Logo ৭ নভেম্বরের চেতনা অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে : রুহুল কবির রিজভী Logo বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে Logo আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে : রাষ্ট্রপতি

ক্রিকেট পরিচালনার নতুন সচিব বিদ্যুৎ

নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন বিভাগে দায়িত্ব বণ্টনের কাজ এগিয়ে চলেছে। বেশ কিছু কমিটিতে দায়িত্ব নির্ধারণ করা হলেও ক্রিকেট পরিচালনা বিভাগে এতদিন আনুষ্ঠানিকভাবে সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়নি।
এবার সেই পদেও দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও একসময়ের তারকা ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎকে ক্রিকেট পরিচালনা কমিটির সদস্য সচিব করা হয়েছে। বিসিবির একটি সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, দায়িত্ব পাওয়ার পর ইতোমধ্যে কাজও শুরু করেছেন বিদ্যুৎ। মঙ্গলবার ক্রিকেট পরিচালনা বিভাগের হয়ে একটি বৈঠকেও অংশ নিয়েছেন তিনি। এর আগে গত ৭ জুন বিসিবির নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন তামিম ইকবাল। এরপর নতুন বোর্ডের অধীনে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রথম বোর্ড সভার পরই বেশিরভাগ স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল। তবে কয়েকটি বিভাগের দায়িত্ব বণ্টন তখনও বাকি ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মা-বাবার স্বপ্ন পূরণ ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে ফাহিম

ক্রিকেট পরিচালনার নতুন সচিব বিদ্যুৎ

আপডেট সময় ০৯:১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬