ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তায় ৩,০০০ (তিন হাজার) কোটি টাকার পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ৩১ আগষ্ট ২০২৬ইং তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করে। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: কবির আহাম্মদ এর উপস্থিতিতে কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক জনাব একেএম সাইদুজ্জামান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: আব্দুল্লাহ আল-মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিসহ সর্বোপরি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য বাংলাদেশ ব্যাংক ৩,০০০ (তিন হাজার) কোটি টাকার “দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে পুন:অর্থায়ন স্কীম” চালু করেছে। উক্ত স্কিমের আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি উক্ত অংশগ্রহণমূলক চুক্তিতে স্বাক্ষর করে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উক্ত চুক্তি স্বাক্ষরের পর শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান এফ. এম. নেওয়াজ আলী চুক্তিপত্র হস্তান্তর করেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীন এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের ইউনিট ইনচার্জ মো: রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই অংশগ্রহণের মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি উক্ত স্কিমের আওতায় ৭% সরল মুনাফা হারে দেশের উত্তর অঞ্চলে কৃষি বিনিয়োগ সুবিধা প্রদান করে উত্তর অঞ্চলের কৃষি ও পল্লী অর্থনীতির উন্নয়নে, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পল্লী অঞ্চলে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে কৃষকদের জন্য সহজ ও সুলভ অর্থায়নের মাধ্যমে কৃষি সম্প্রসারণে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত

আপডেট সময় ০৮:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬