ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার টুঙ্গিপাড়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় কর্মকর্তা-কর্মচারী, বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ,প্রানীসম্পদ কর্মকর্তা ডা: প্রকাশ বিশ্বাস, পল্লী বিদ্যুতের ডিজিএম সৈকত বড়ুয়া, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এস এম মাহমুদুল হক, যুগ্নসাধারণ সম্পাদক নাসির শেখ, পৌর বিএনপির সভাপতি মোল্লা ইমদাদ, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফর, টুঙ্গিপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ডা. একরাম হোসেন, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসাদুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবনকৃষ্ণ চোকিদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, পৌর সহকারী প্রকৌশলী ইমরান হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সমাজসেবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সরকারের ঘোষিত কর্মসূচিতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি এডিস মশার লার্ভা উৎপাদনের সম্ভাব্য স্থান চিহ্নিত করে তা ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন এবং ডেঙ্গুর প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট সময় ০১:৫১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬