ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদ ও সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় Logo বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পিরোলীতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু চিকিৎসাসেবা প্রদান Logo তাড়াশে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান Logo ভিত্তিহীন অভিযোগ ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে শাহ আলম লস্করের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে, দুর্গাপুরে বিএনপি‘র মিছিল Logo নীলফামারীতে নিজ কার্যালয়ে শিক্ষা প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন Logo নাজিরপুরে গভীর রাতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দেওয়া আগুনে ৫ দোকান পুড়ে ছাই Logo লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল Logo সাবেক এমপি রতনের বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ধনবাড়ী সরকারি কলেজে ছাত্রদলের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজে ডেঙ্গুর প্রকোপ রোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ধনবাড়ী উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১ টায় কলেজ ক্যাম্পাসে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের শ্রেণিকক্ষ, মাঠের চারপাশ, ড্রেন ও পরিত্যক্ত জায়গায় জমে থাকা ময়লা-আবর্জনা, প্লাস্টিকের বোতল ও ডাবের খোসা পরিষ্কার করেন। যেখানে এডিস মশার লার্ভা জন্মাতে পারে এমন সব জায়গা ধ্বংস করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। ধনবাড়ী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজন খানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধনবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ইব্রাহিম হোসাইন, ধনবাড়ী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুরুজ্জামান লিপু কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজিব, উপজেলা ছাত্রদলের নেতা সাকিব কলেজ শাখার আহ্বায়ক হীরা,এবং উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ বিষয়ে ধনবাড়ী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজন খান বলেন, ডেঙ্গু এখন জাতীয় সমস্যা। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে। আমাদের কলেজ ক্যাম্পাসকে মশামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে এবং শিক্ষার্থীদের সচেতন করতে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও আমাদের এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে কলেজের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। কলেজ কর্তৃপক্ষও এই পরিচ্ছন্নতা অভিযানের প্রশংসা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদ ও সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময়

ধনবাড়ী সরকারি কলেজে ছাত্রদলের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০২:৫৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬