ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান

আইএফআইসি ব্যাংকের একযোগে ৮টি এটিএম বুথ-এর উদ্বোধন

গ্রাহকদের আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে চলতি বছর দেশব্যাপী দেড়-শতাধিক এটিএম বুথ স্থাপন করছে আইএফআইসি ব্যাংক। বছরজুড়ে গৃহীত এ কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রাজধানীর আইএফআইসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন ভার্চুয়ালি একযোগে ৮টি নতুন এটিএম বুথ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
আজ রাজধানীসহ ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, টাঙ্গাইল ও নরসিংদী জেলার এটিএম বুথগুলোতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। গ্রাহক পরিষেবা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক এই উদ্যোগ গ্রহণ করেছে।
উল্লেখ্য, বর্তমানে সারাদেশে ১৪০০-এর অধিক শাখা ও উপশাখা নিয়ে আইএফআইসি ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

ট্যাগস :

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

আইএফআইসি ব্যাংকের একযোগে ৮টি এটিএম বুথ-এর উদ্বোধন

আপডেট সময় ১০:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬