ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে শাহ আলম লস্করের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে, দুর্গাপুরে বিএনপি‘র মিছিল Logo নীলফামারীতে নিজ কার্যালয়ে শিক্ষা প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন Logo নাজিরপুরে গভীর রাতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দেওয়া আগুনে ৫ দোকান পুড়ে ছাই Logo লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল Logo সাবেক এমপি রতনের বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা Logo বরিশাল জেলা আদালতের জজ নিখোঁজ Logo দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সুন্দরবনের দস্যুদের ‘রসজল’ সরবরাহ: চাল তেল-সিগারেটসহ হাতেনাতে আটক ২

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বুধবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মিনার থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ সমাবেশ মিলিত হয়। এতে বক্তব্য রাখেন- জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহ হেল কাফী সাহেদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করে বর্তমান স্থিতিশীল পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকেই প্রতিহত করবে। বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে শাহ আলম লস্করের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় ১২:৪১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬